চাটার্ড বিমানে যাতায়াত, দিল্লি যেতে আসতেই এক দিনে ৩৫ লক্ষ টাকা খরচ অভিষেকের!
তৃণমূলের নেতা–নেত্রীদের বড় অংশের দাবি, এতদিনের স্ট্রাগল এবং বয়সের কথা বিবেচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করতেন, তা হলেও কিছু বলার ছিল না। কিন্তু, ৩৮ বছরের তরতাজা যুবক অভিষেক তো চাইলেই বিজ়নেস ক্লাসে দিল্লি যেতে পারেন। বিশেষত যখন দল কার্যত কোণঠাসা। প্রশ্ন উঠেছে, এমন তো নয়, তাঁকে প্রত্যন্ত কোনও শহরে দলের জরুরি কাজে যেতে হচ্ছে। যেখানে কলকাতা থেকে ডিরেক্ট ফ্লাইট নেই। সারা দিনে কলকাতা থেকে দিল্লির অনেক ফ্লাইট। কার্যত বিমানবন্দরে গিয়ে টিকিট কেটে ফ্লাইট ধরা যায়। তা না করে, যে ভাবে সাধারণ মানুষ গাড়ি ভাড়া করেন, সে ভাবে বিমান ভাড়া করে দিল্লি যাচ্ছেন তিনি।