পর্যটকদের জন্য বন্ধ ডুয়ার্স-সহ উত্তরবঙ্গের সব জঙ্গল, কবে খুলবে?
বর্ষার মরশুমে জঙ্গলে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি । ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যে বন্ধ পর্যটকদের প্রবেশ। ডুয়ার্সের গোরুমারা জাতীয় উদ্যান এবং লাটাগুড়ি জঙ্গল সাফারিতেও জারি একই নিষেধাজ্ঞা। তার আগে গোরুমারা ও লাটাগুড়িতে পর্যটকদের ভিড় ছিল চোখে পড়ার মতো ।