৫ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিলই কাল হয়েছে! তৃণমূলের হার নিয়ে বিস্ফোরক ওয়াইসি
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Owaisi)বড় ধাক্কা খাওয়ার পর এবার তীব্র সমালোচনায় মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি…
কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Owaisi)বড় ধাক্কা খাওয়ার পর এবার তীব্র সমালোচনায় মুখ খুললেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট বলেছেন, তৃণমূলের পরাজয়ের পিছনে রয়েছে দুর্নীতি, খারাপ শাসন, মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং জনবিচ্ছিন্নতা। এছাড়াও মমতার আমলে লক্ষ ওবিসি সংসাপত্রের বাতিল হওয়া নিয়েও মুখ খুলছেন তিনি।
মমতা বন্দোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন বলেও মন্তব্য করেছেন তিনি। ওয়াইসি বলেন, “তৃণমূলের পরাজয়ের অনেকগুলো কারণ রয়েছে। তাদের দুর্নীতি, খারাপ শাসন, বাংলায় বসবাসকারী বিপুল সংখ্যক মুসলিমদের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং তাঁদের প্রতি উদাসীনতা। এসআইআর (বিশেষ তীব্র যাচাই) ইস্যুও বড় ভূমিকা রেখেছে। মোটামুটি এই চারটি ইস্যু ছিল।
আরও দেখুনঃ https://kolkata24x7.in/west-bengal/shuvendu-adhikari-kurseong-rally/
মমতা বন্দোপাধ্যায় সম্পূর্ণভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন।”তিনি আরও উল্লেখ করেন কলকাতা হাইকোর্টের একটি বড় রায়ের কথা। প্রায় দেড়-দুই বছর আগে আদালত পশ্চিমবঙ্গে প্রায় ৫ লক্ষ ওবিসি জাতিগত শংসাপত্র বাতিল করে দেয়। ওয়াইসির অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন এই সমস্যা মেটাতে কোনও আইন পাস করতে পারেনি। তিনি বলেন, “এই ৫ লক্ষ শংসাপত্রের মধ্যে ৩ লক্ষই ছিল মুসলিম সম্প্রদায়ের। এই কারণেই মুসলিমরাও এবার তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছে।
শুধু মুসলিমদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাখবেন, নাগরিক হিসেবে তাঁদের অধিকার দেবেন না এটা চলতে পারে না।” ওয়াইসির এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে মুসলিম ভোটের বড় অংশ যেখানে তৃণমূলের অন্যতম প্রধান ভিত্তি ছিল, সেখানে এই ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ অনেকের মনোযোগ কেড়েছে। তিনি বলেছেন, মুসলিমদের শুধু ভোটের সময় মনে রাখা হয়, কিন্তু তাঁদের শিক্ষা, চাকরি ও উন্নয়নের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি।
ওবিসি শংসাপত্র বাতিলের ঘটনা মুসলিম যুবক-যুবতীদের ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মনে করেন।নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিজেপি বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করেছে, আর তৃণমূলের আসন সংখ্যা অনেকটাই কমে গেছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করছেন, সংখ্যালঘু ভোটের একাংশ অন্যদিকে ঝুঁকে পড়া বা ঘরে বসে থাকার কারণেও তৃণমূলের এই পরাজয় হয়েছে। ওয়েইসি বলেছেন, তৃণমূল শুধু মুসলিমদের ‘ব্যবহার’ করেছে, কিন্তু তাঁদের আসল সমস্যা সমাধানে কোনও উদ্যোগ নেয়নি।