২৮ বছর বয়সে প্রয়াত ‘কুমকুম ভাগ্য’-র অভিনেত্রী সঞ্চিতা উগালে
অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সহকর্মী, বন্ধু এবং অনুরাগীরা। সমাজমাধ্যমে ইতিমধ্যেই অনেকেই তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মৃত্যুর ঠিক আগে পর্যন্তও তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় ছিলেন। শেষ একটি রিল পোস্ট করেছিলেন তিনি। হাসিখুশি মেজাজে একটি রিল ভিডিয়োতেও দেখা গিয়েছিল তাঁকে। সঞ্চিতার মৃত্যুর প্রকৃত কারণ কী, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।