Abhishek Banerjee: আবাসের প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যেই, বাড়ি বাড়ি এই বার্তা দিতে প্রধান-উপ প্রধানদের নির্দেশ অভিষেকের - Bengali News | First installment of Awas Yojana in December, Abhishek instructed to deliver this message - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: আবাসের প্রথম কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যেই, বাড়ি বাড়ি এই বার্তা দিতে প্রধান-উপ প্রধানদের নির্দেশ অভিষেকের – Bengali News | First installment of Awas Yojana in December, Abhishek instructed to deliver this message

Spread the love

অভিষেক বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

কলকাতা: পঞ্চায়েত প্রধান, উপ প্রধানদের নিয়ে বৈঠকে বসলেন অভিষেক। দিলেন কড়া বার্তা। তা নিয়েই শোরগোল রাজনৈতিক মহলে। পঞ্চায়েত ভোটে জিতে গিয়েছেন বলে লোকসভায় ঘাম ঝরাবেন না তা বরদাস্ত করবে না দল। সূত্রের খবর, পঞ্চায়েত প্রধান, উপপ্রধানদের নিয়ে বৈঠকে এমনই নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবাসের প্রাপ্য টাকা কেন্দ্র দিচ্ছে না কেন্দ্র। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে এই কথা বোঝাতে হবে। দেওয়া হয়েছে এমনই নির্দেশ। 

কেন্দ্র আবাসের টাকা না দিলে রাজ্য দেবে। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই আবাসের প্রথম কিস্তি র টাকা পাবেন আবেদনকারীরা। এই কথা বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর কথা এদিন বলেন তৃণমূলের সেনাপতি। লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত মূল্য এবং একশো দিনের টাকা সরকার তো দিয়েছে। মানুষ পেয়েছেন তো। কোনও প্রযুক্তিগত সমস্যায় টাকা পাননি এমন হয় নি তো? খোঁজ নিন বাড়ি বাড়ি গিয়ে। বৈঠকে প্রধানদের বললেন অভিষেক।  

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, একশোদিনের টাকা থেকে আবাসের টাকা, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে একাধিকবার সুর চড়িয়েছেেন তৃণমূল নেতৃত্ব। দিল্লিতেও ঝড় তুলেছিলেন তৃণমূলের সাংসদরা। পথে নেমেছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধরনাতেও বসেছেন। এদিকে আবাসের টাকা মে মাস পর্যন্তও যদি কেন্দ্র না দেয় তবে সেই টাকা দেবে রাজ্য। এ কথা আগেই ঘোষণা করেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু বাধ সাধছে নির্বাচনের মডেল কোড অব কন্ডাক্ট। তাই এই ঘোষিত অর্থ যে ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি ঢুকে যাবে একথা মানুষ কে বাড়ি বাড়ি গিয়ে বলার ওপর জোর দিচ্ছেন অভিষেক। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *