'আমাদের একটা সম্পর্কও ছিল...', অনির্বাণের কাজ বন্ধ, কী বললেন সোহিনী? - Bengali News | Anirban Bhattacharya's work has stopped in Tollywood what does Sohini think - 24 Ghanta Bangla News
Home

‘আমাদের একটা সম্পর্কও ছিল…’, অনির্বাণের কাজ বন্ধ, কী বললেন সোহিনী? – Bengali News | Anirban Bhattacharya’s work has stopped in Tollywood what does Sohini think

Spread the love

টলিপাড়ায় টেকনিশিয়ানদের ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের মন্তব্য ঘিরে, কিছু পরিচালকের সঙ্গে মতবিরোধ হয়। কিছু পরিচালক আইনি পথে হেঁটেছেন। যার মধ্যে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় বা অনির্বাণ ভট্টাচার্য। অনির্বাণ ভট্টাচার্য টলিপাড়ার নামী প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ হলেও, এই মুহূর্তে কোনও নতুন ওয়েব সিরিজ বা ছবির শুটিং করছেন না তিনি।

অনির্বাণের সঙ্গে কাজের সূত্রে সোহিনী সরকারের ঘনিষ্ঠ সম্পর্ক। তিনি বিষয়টাকে কীভাবে দেখছেন? TV9 বাংলার প্রশ্নের উত্তরে সোহিনী প্রথমেই স্পষ্ট করে দেন, ”আমাদের একটা সম্পর্কও ছিল…”। এরপর সোহিনী উত্তর দেন মূল বিষয়টা সম্পর্কে।

সোহিনীর বক্তব্য, ”কোনও শিল্পী বা টেকনিশিয়ান কাজ থেকে বাদ পড়বেন, কোনও কাজের মানুষ কাজ থেকে বাদ পড়বেন, এটা হওয়ার কথা ছিল না। সে কাজের মানুষ। কাজের মানুষ কেন, কাজ থেকে বাদ পড়বে? তারপরও অনেক কিছু বলা উচিত। আবার অনেক কিছু বলা যাবে না, এটাও সত্যি কথা। কারণ আমি নিজের কিছু জিনিসই ডিল করে উঠতে পারছি না। (যেমন আরজি কর আন্দোলনের সঙ্গে জড়িয়ে যাওয়া এবং তারপর শাসক দলের এক ব্যক্তির ফেসবুক পোস্ট)। ও ওঁর মতো করে লড়াই করছে। সেই লড়াইয়ে যদি সততার জয় হয়, ন্যায়ের জয় হয়, নিশ্চয়ই হবে। আবার আমাদের টেকনিশিয়ান দাদারা-দিদিরাও খুব কাছের। আমরা সবাই মিলেই চাই ইন্ডাস্ট্রির উন্নতি হোক। সোজা কথা।”

সোহিনী এই কথা স্পষ্ট করে দেন, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আগামী দিনে যুক্ত হতে চান না। বরং তাঁর কাজ মন দিয়ে করে যেতে চান। দুর্গাপুজোতে সোহিনী সরকার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তি পেয়েছে। ৭ নভেম্বর আসছে সোহিনী অভিনীত ‘রান্নাবাটি’ ছবিটা। এই ছবিতে সোহিনীর সঙ্গেই দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী, শোলাঙ্কি রায়কে। সামনে পৃথা চক্রবর্তীর পরিচালনায় নতুন ছবির শুটিং শুরু করছেন সোহিনী। সেই ছবিতে সঞ্জয় মিশ্র, ঋত্বিক চক্রবর্তী, সোহিনী সরকার, সুব্রত দত্ত-র মতো অভিনেতা-অভিনেত্রীরা কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *