NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্তকেই ক্লিনচিট CBI-র, কী যুক্তি দিল? | CBI Gives Cleanchit to NEET 2024 Paper Leak Main Accused - 24 Ghanta Bangla News
Home

NEET প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্তকেই ক্লিনচিট CBI-র, কী যুক্তি দিল? | CBI Gives Cleanchit to NEET 2024 Paper Leak Main Accused

Spread the love

২০২৪ সালের নিট প্রশ্ন চুরি কাণ্ডে সঞ্জীব মুখিয়াকে ক্লিনচিট দিল সিবিআই।Image Credit: X

নয়া দিল্লি: নিট প্রশ্নপত্র ফাঁস ঘিরে উত্তাল দেশ। দিল্লিতে চলছে আন্দোলন। এই আবহেই এল বড় আপডেট। যখন ২০২৬ সালের নিট প্রশ্নপত্র ফাঁস কেন্দ্র করে দেশ সরগরম, তখন ২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে প্রধান অভিযুক্তকে ক্লিনচিট দিল সিবিআই।

২০২৪ সালেও নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ওই সময় প্রশ্নপত্র ফাঁসের র‌্যাকেটের কিংপিন বা প্রধান চক্রী হিসাবে গ্রেফতার করা হয়েছিল সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়াকে। বিহার পুলিশ তদন্ত করছিল। পরে সিবিআই তদন্তভার নেয়।

সিবিআই-র ক্লিনচিট-

আজ, বৃহস্পতিবার সিবিআই ২০২৪ সালের নিট প্রশ্নপত্র ফাঁসের প্রধান চক্রী সঞ্জীব কুমারকে ক্লিনচিট দিল। সিবিআই জানিয়েছে, সঞ্জীব কুমারের বিরুদ্ধে নিট-ইউজি ২০২৪ প্রশ্নপত্র চুরি বা সেই চুরি যাওয়া প্রশ্নপত্র বিলি করায় জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি।

কী বলল সিবিআই?

সিবিআই জানিয়েছে, ২০২৪ সালে বিহার পুলিশ নিট-ইউজি প্রশ্নপত্র চুরির ঘটনা জানতে পারে এবং তার প্রেক্ষিতে মামলা দায়ের করে। প্রধান অভিযুক্ত হিসাবে সঞ্জীব কুমার ওরফে সঞ্জীব মুখিয়ার নাম উঠে আসে, যিনি এর আগে অন্যান্য পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত ছিলেন। বিহার পুলিশ সেই অনুযায়ী তাঁর নাম এফআইআরে যুক্ত করে।

এরপরে সিবিআই-র হাতে মামলা হস্তান্তরিত করা হয়। সিবিআই তদন্তে প্রশ্নপত্র চুরি ও তা বিলি করায় জড়িত  প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করে। এই প্রশ্নপত্র চুরি থেকে যারা উপকৃত হয়েছিল, তাদেরও চিহ্নিত করা হয়।  পটনা আদালতে সিবিআই ৪৫ জনের বিরুদ্ধে একাধিক চার্জশিট জমা করেছে।

প্রশ্নপত্র চুরির পর সঞ্জীব মুখিয়া পলাতক ছিলেন। এরপর বিহার পুলিশ তাঁকে গ্রেফতার করে। যেহেতু এফআইআরে তাঁর নাম ছিল, তাই সিবিআই সঞ্জীবের হেফাজত নেয়। তবে তদন্তে সিবিআই এমন কোনও প্রমাণ পায়নি যা প্রমাণ করে যে সঞ্জীব কুমার নিট-ইউজি প্রশ্নপত্র চুরি বা ডিস্ট্রিবিউশনে যুক্ত ছিলেন। সিবিআই সঞ্জীব মুখিয়ার বিরুদ্ধে কোনও চার্জশিট দায়ের করেনি।

এরপরে সিবিআই মামলা থেকে সঞ্জীব জামিন পায়। তবে অন্য মামলায় জড়িত থাকায় বিচারবিভাগীয় হেফাজতেই ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *