‘৩০-৪০ জন ঘিরে ধরে…’, উত্তরপাড়ার তৃণমূল কাউন্সিলারকে মারধরের অভিযোগ, রেহাই পেলেন না অন্তঃসত্ত্বা স্ত্রীও
প্রত্যেকের হাতে লোহার রড, চেন, লাঠি, বাঁশ ছিল বলে দাবি অর্ণবের। উত্তরপাড়া হাসপাতালে দাঁড়িয়ে তিনি বললেন, ‘প্রায় ৩০-৪০ জন আমাকে ঘিরে ধরে এলোপাথাড়ি মারে। গলাও টিপে ধরেছিল। মেরেই ফেলত। মা ছুটে এসে বাঁচায়।’ ছেলেকে মার খেতে দেখে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁর মা সন্ধ্যা রায় এবং স্ত্রী টিনা রায়। সন্ধ্যা বলেন, ‘আমি গিয়ে ওদের আটকাই। আমাকেও ডিম ছুড়েছে। গায়ে হাত দিয়েছে। আমরা দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’