মৃত্যুর চার মাস পর খামেনেইয়ের শেষকৃত্য, শান্তিচুক্তি নিয়ে জল্পনার মাঝেই দিনক্ষণ জানাল ইরান
খামেনেইয়ের দেহ কোথায়, কী অবস্থায় রয়েছে, তা প্রকাশ করেনি ইরান সরকার। তাঁর মৃত্যুর পরে মোজতাবাকে ইরানের সর্বোচ্চ লিডার ঘোষণা করা হয়েছে। কিন্তু তিনি এখনও পর্যন্ত জনসমক্ষে আসেননি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, আমেরিকার হামলায় মোজতাবাও গুরুতর জখম হয়েছেন। তবে বাবার শেষকৃত্যে তিনি উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। সব ঠিক থাকলে, ইরানের কুমে শহরে খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হতে পারে। আর ৯ জুলাই তাঁর জন্মস্থান মাশহাদেই কবরস্থ করা হবে তাঁকে।