নির্মাণের সময়ে হাইটেনশন টাওয়ার ধসে মৃত ৩ - 24 Ghanta Bangla News
Home

নির্মাণের সময়ে হাইটেনশন টাওয়ার ধসে মৃত ৩

Spread the love

জানা গিয়েছে, কর্মীরা যখন ট্রান্সমিশন টাওয়ারের কেবল (cables) টানার এবং এর বিভিন্ন অংশ আটকানোর কাজ করছিলেন, ঠিক তখনই কাঠামোটি ভেঙে পড়ে। প্রাথমিক খবর অনুযায়ী, টাওয়ারের ভিত্তি সরে যাওয়ার ফলে ধসে পড়ে বিশাল লোহার কাঠামোটি। সেখানে তখন কাজ করছিলেন ৬ জন শ্রমিক। ওই টাওয়ারের লোহার ফ্রেমের তলায় আটকে পড়েন তাঁরা। খবর পেয়েই পুলিশ এবং প্রশাসনের স্থানীয় আধিকারিকরা সেখানে গিয়ে উদ্ধার চকাজ শুরু করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিন জনকে মৃত ঘোষণা করা হয়। তাঁদের সকলের মাথায় আঘাত লাগে। অন্য তিন জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *