স্টার্টআপে উৎসাহ দিতে এক বছর অতিরিক্ত সময় IIM-এর, ব্যবসা না দাঁড়ালে পরে প্লেসমেন্টের সুযোগও - 24 Ghanta Bangla News
Home

স্টার্টআপে উৎসাহ দিতে এক বছর অতিরিক্ত সময় IIM-এর, ব্যবসা না দাঁড়ালে পরে প্লেসমেন্টের সুযোগও

Spread the love

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ‘ভবিষ্যতের লিডার’দের স্বাগত জানিয়ে অধ্যাপক রাই বলেন, ‘আইআইএম কলকাতায় আপনাদের এই সময়টা হবে শিক্ষা, বেড়ে ওঠা এবং নিজেকে চেনার সফর। শুধুমাত্র পুথিগত জ্ঞান ও দক্ষতা অর্জনের বাইরে গিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, সততা এবং বৃহত্তর সমাজের প্রতি দায়িত্ববোধ গড়ে তোলার এক অসামান্য সুযোগ এটি। আমি চাই, আপনারা খোলা মনে এবং উৎকর্ষের প্রতি দায়বদ্ধতা নিয়ে নিজেদের এই নতুন সফর শুরু করুন।’ জানা গিয়েছে, এ বারের ব্যাচে মোট ৪৮০ জন পড়ুয়া রয়েছেন। এর মধ্যে ৬৭ শতাংশ ছাত্র ও ৩৩ শতাংশ ছাত্রী। দেশের ২২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসা এই বৈচিত্র্যময় ব্যাচে ৫৪.৭ শতাংশ ইঞ্জিনিয়ারিং, ১১.৫ শতাংশ বাণিজ্য এবং বাকিরা বিজ্ঞান ও কলা বিভাগের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। পড়ুয়াদের মধ্যে ৪১ শতাংশ একেবারেই ফ্রেশার, ৫৯ শতাংশের পেশাদার কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *