Ashoknagar TMC leader Arrest: দুর্নীতির নথি পোড়াতে গিয়ে হাতেনাতে পাকড়াও, পচা ডিম থেকে বাঁচতে যেই না ছুটলেন তৃণমূল নেতা, খুলে গেল প্যান্ট, ভিডিয়ো দেখুন | Local people throwing eggs to tmc chairman in Ashoknagar - 24 Ghanta Bangla News
Home

Ashoknagar TMC leader Arrest: দুর্নীতির নথি পোড়াতে গিয়ে হাতেনাতে পাকড়াও, পচা ডিম থেকে বাঁচতে যেই না ছুটলেন তৃণমূল নেতা, খুলে গেল প্যান্ট, ভিডিয়ো দেখুন | Local people throwing eggs to tmc chairman in Ashoknagar

Spread the love

এই দেখুন এই তৃণমূল নেতার প্যান্ট খুলে গেছেImage Credit: Tv9 Bangla

অশোকনগর: পুলিশের গাড়ি থেকে নামলেন। তারপরই তাঁকে লক্ষ্য করে ছোড়া হল পচা ডিম। পরপর সেই সেই পচা ডিম ছোড়া হতেই দৌড়তে শুরু করলেন অশোকনগর পুরসভার পুরপ্রধান। ডিম বৃষ্টির থেকে বাঁচতেই ছুট তাঁর। আর সেই সময় রীতিমতো পরনে থাকা প্যান্ট খুলে যেতে থাকে তাঁর। সেই প্যান্ট তুলেই ছুট তৃণমূল নেতার।

কী ঘটেছে?

ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে। এলাকাবাসী বিক্ষোভ দেখাতে থাকেন অশোকনগর পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারকে ঘিরে। রীতিমতো তাঁর বাড়ি ঘিরে ফেলা হয়। বিক্ষোভকারীদের দাবি, পুরসভার বেশ কিছু নথি ও ফাইল বাড়িতে পোড়াচ্ছিলেন প্রবোধ। আর বিষয়টি জানাজানি হতেই চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। পরে অশোকনগর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

এরপর আজ সকালে অভিযুক্তকে কোর্টে তোলা হচ্ছিল। প্রিজন ভ্যান থেকে নামতেই সঙ্গে-সঙ্গে ছোড়া হতে থাকে ডিম। আর তা থেকে বাঁচতে যেই না ছুট মারে অমনি প্যান্ট খুলে যায় তাঁর। স্থানীয় বিজেপি নেত্রী বলেন, “উনি আর্থিক তছরুপ করেছেন। সাধারণ মানুষকে বঞ্চনা অত্যাচার করেছেন। সেই নথি পোড়াচ্ছিলেন নিজের বাড়িতে। তারপর আমরা সেই গন্ধ পেয়ে ওঁর বাড়িতে যাই। জল ঢেলে সেই নথি উদ্ধার করি। তারপর পুলিশের হাতে তুলে দিই।” তিনি আরও জানান, বিজেপির তরফ থেকে কেউ ডিম ছোড়েনি। সাধারণ মানুষ এই পচা ডিম ছুড়ে ক্ষোভে বহিঃপ্রকাশ করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *