নেইমারহীন ব্রাজ়িলের প্রথম ম্যাচ কোথায়, কখন, দেখবেন?
নেইমার নেই, নজর ভিনিসিয়াসদের দিকে
ম্যাচের আগে অবশ্য বড় ধাক্কা খেয়েছে ব্রাজ়িল। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না দলের সবচেয়ে অভিজ্ঞ তারকা নেইমার (Neymar)। পায়ের পেশির চোট থেকে এখনও সেরে উঠছেন তিনি। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে ব্রাজ়িলের জন্য বড় ক্ষতি। তবে ব্রাজ়িল শিবির আশাবাদী, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগেই তিনি ফিরতে পারবেন। তত দিন আক্রমণের ভার সামলাতে হবে ভিনিসিয়াস জুনিয়র (Vincius Junior), রাফিনিয়া (Raphinha) এবং রদ্রিগোকে (Rodrygo)। তাই নেইমারকে ছাড়াই ব্রাজ়িল কতটা শক্তিশালী, সেই পরীক্ষাও হয়ে যাবে মরক্কোর বিরুদ্ধে এই ম্যাচে।
কখন ম্যাচ?
ম্যাচ: ব্রাজ়িল বনাম মরক্কো
প্রতিযোগিতা: ২০২৬ বিশ্বকাপ, গ্রুপ সি
মাঠ: আমেরিকার নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম
ভারতীয় সময়: ১৪ জুন, রবিবার ভোর ৩টা ৩০ মিনিট
কোথায় দেখা যাবে ম্যাচ?
ভারতে এই হাইভোল্টেজ ম্যাচ সরাসরি দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলে। বিশ্বকাপের শুরুতেই তাই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে এক জমজমাট লড়াই।