রোগী-পরিজনের নালিশ শুনতে সুপারের দরবার বালুরঘাট জেলা হাসপাতালে
সম্প্রতি ‘সুপারের দরবার’ নামে এই বিশেষ পরিষেবা চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখানে প্রতিদিন দুপুর একটা থেকে রোগী ও তাঁদের আত্মীয়দের সঙ্গে সরাসরি কথা বলবেন হাসপাতাল সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ। অভিযোগ শোনার পাশাপাশি অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক সমাধানেরও ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে নার্স, চিকিৎসক, আয়া বা অন্যান্য পরিষেবা সংক্রান্ত অভিযোগও সরাসরি হাসপাতাল সুপারকে জানানো যাবে। পাশাপাশি হাসপাতালের কর্মীরাও তাঁদের বিভিন্ন প্রশাসনিক বা পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা এই মঞ্চে তুলে ধরতে পারবেন।