মার্কিন হামলায় ৩ নাবিকের মৃত্যু! হরমুজ প্রণালীতে ‘সর্বোচ্চ সতর্কতা’ ভারতের - 24 Ghanta Bangla News
Home

মার্কিন হামলায় ৩ নাবিকের মৃত্যু! হরমুজ প্রণালীতে ‘সর্বোচ্চ সতর্কতা’ ভারতের

Spread the love

নয়াদিল্লি: ওমান উপসাগরে (Gulf of Oman) একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনার আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হল তিন ভারতীয় নাবিকের। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি, ওই অঞ্চলে …

নয়াদিল্লি: ওমান উপসাগরে (Gulf of Oman) একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সেনার আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হল তিন ভারতীয় নাবিকের। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি, ওই অঞ্চলে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপসাগরীয় অঞ্চলে ‘সর্বোচ্চ সতর্কতা’ (Highest Alert) জারি করল ভারত সরকার। (India On ‘Highest Alert’ Near Hormuz )

জানা গিয়েছে, গত ১০ জুন ওমান উপসাগরের সোহার উপকূলের কাছে পালাউ-পতাকাবাহী বাণিজ্যিক ট্যাঙ্কার ‘এমটি সেত্তেবেলো’ (MT Settebello)-র উপর মিসাইল হামলা চালায় মার্কিন সেনা। ওই ট্যাঙ্কারে মোট ২৮ জন ক্রু মেম্বার ছিলেন, যাঁদের মধ্যে ২৪ জনই ভারতীয়। ভারত সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে যে, এই মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।

কড়া অবস্থান নয়াদিল্লির

বন্ধু রাষ্ট্রের সেনার এহেন পদক্ষেপে চরম ক্ষুব্ধ নয়াদিল্লি। ঘটনার কড়া নিন্দা করে ভারতে নিযুক্ত মার্কিন ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ জেসন মিক্সকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ (Demarche) জানিয়েছে সাউথ ব্লক। বিদেশ মন্ত্রক (MEA) এই হামলাকে “অত্যন্ত উদ্বেগজনক” বলে আখ্যা দিয়ে অবিলম্বে উত্তেজনা প্রশমনের ডাক দিয়েছে।

কী সাফাই আমেরিকার?

আন্তর্জাতিক মহলেও এই ঘটনার তীব্র সমালোচনা শুরু হয়েছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (IMO) সেক্রেটারি জেনারেল আর্সেনিও ডমিনগুয়েজ এই ঘটনাকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে এর স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে, ইরানের বিদেশ মন্ত্রক একে “সশস্ত্র ডাকাতি ও রাষ্ট্রীয় জলদস্যুতা” বলে তোপ দেগেছে।

তবে আমেরিকা নিজেদের সিদ্ধান্তে অনড়। মার্কিন প্রশাসনের দাবি, তারা ওই ট্যাঙ্কারের ওপর ‘প্রিসিশন স্ট্রাইক’ (নিখুঁত হামলা) চালিয়েছে। তাদের অভিযোগ, ওই জাহাজটি বেআইনিভাবে ইরানের তেল পাচার করছিল এবং মার্কিন সেনার নির্দেশিকা মানতে অস্বীকার করেছিল।

ভারত সরকারের পদক্ষেপ

উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের ওপর ক্রমাগত হামলার প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রক জানিয়েছে, তারা বিদেশ মন্ত্রক, ভারতীয় নৌসেনা এবং বন্ধু রাষ্ট্রগুলির সঙ্গে প্রতি মুহূর্তে সমন্বয় রেখে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আশ্বস্ত করে বলেছেন, “সরকার উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। প্রতিটি ভারতীয় নাবিকের নিরাপত্তা ও কল্যাণে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”

ক্রমবর্ধমান বিপদ

উল্লেখ্য, আমেরিকা ও ইরানের চলতি সংঘাতের জেরে এই নিয়ে তৃতীয়বার এমন কোনও জাহাজে মার্কিন হামলা হলো, যেখানে ভারতীয় নাবিকরা উপস্থিত ছিলেন। এর আগে ‘এমটি জলবীর’ নামের একটি জাহাজের ইঞ্জিন রুমে দুটি হেলফায়ার মিসাইল ছুড়েছিল মার্কিন সেনা, যেটিতে ২০ জন ভারতীয় নাবিক ছিলেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *