CID on Abhishek: সই জালিয়াতি কাণ্ডে রক্ষাকবচ মিললেও অভিষেকের বিরুদ্ধে এবার আরও এক মামলার তদন্তে CID | Despite securing legal protection in the signature forgery case, the CID is now investigating another case against Abhishek
কলকাতা: ডিজে হুমকি মামলায় আরও চাপ বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার সেই মামলার তদন্তভার চলে গেল সিআইডি-র হাতে। একদিন আগেই বিধাননগর সাইবার শাখার হাত থেকে তদন্তভার নেয় সিআইডি। পুলিশের তরফে সমস্ত তথ্য সিআইডি-র তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হয়। অন্যদিকে সই জালিয়াতি কাণ্ডে জল গড়িয়েছিল আদালতে। কিন্তু হাজিরা দিতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে যেতে হবে ভাবনীভবনে সিআইডি-র দফতরে। এদিকে এদিন বিকাল সাড়ে চারটে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে নামেন অভিষেক। কলকাতায় পৌঁছাতেই ফের শুনলেন চোর চোর স্লোগান।
প্রসঙ্গত, বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে জোরকদমে তল্লাশি চলাচ্ছে সিআইডি। আগে অভিষেকের বাড়িতেও গিয়েছিল সিআইডি-র টিম। একইসঙ্গে কালীঘাটে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরেও চলে তল্লাশি। ওই ঠিকানা থেকেই চিঠি গিয়েছিল বিধানসভার অধ্যক্ষদের কাছে। এর আগে ৩ বার সিআইডি তিনবার ডেকে পাঠালেও যাননি অভিষেক। তবে আপাতত আদলতে জল গড়ালে মিলেছে ১৪ দিনের রক্ষাকবচ। তবে হাইকোর্টের তরফে স্পষ্ট বলা হয়েছে তদন্তে সবরকমভাবে সহযোগিতা করতেই হবে অভিষেককে।
অভিষেকের হাজিরাকে কেন্দ্র করে দিনভর ভবানীভবনেও চূড়ান্ত ব্যস্ততার ছবি দেখা গিয়েছে ভবানীভবনেও। মেইন গেটেও কড়া নিরাপত্তা। ভিতর থেকে গেট বন্ধ, নজরদারির জন্য মোতায়েন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। মোতায়েন করা হয়েছে RAF. দুই দিকেই চলছে কড়া পাহাড়া। রয়েছে কলকাতা পুলিশের বিশাল টিম। বাকি গেটগুলিতেও কড়া পুলিশি পাহাড়া রয়েছে। সব গেটেরই নিরাপত্তা রীতিমতো বাড়ানো হয়েছে। কোথাও কোনওরকম জমায়েত করা হচ্ছে।