Ashwini Vaishnaw: বিশ্বাসযোগ্যতাই ভারতের সবথেকে বড় মূলধন: অশ্বিনী বৈষ্ণব - Bengali News | Trust is our biggest capital of India, says IT minister Ashwini Vaishnaw in Davos, Switzerland - 24 Ghanta Bangla News
Home

Ashwini Vaishnaw: বিশ্বাসযোগ্যতাই ভারতের সবথেকে বড় মূলধন: অশ্বিনী বৈষ্ণব – Bengali News | Trust is our biggest capital of India, says IT minister Ashwini Vaishnaw in Davos, Switzerland

Spread the love

নয়া দিল্লি: বর্তমানে প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। তার প্রভাব পড়ছে বাণিজ্যেও। বাড়ছে বিনিয়োগের অঙ্ক। কিন্তু এই প্রযুক্তি আর বিনিয়োগই শেষ কথা নয়। সবথেকে বড় বিষয় হল বিশ্বাসযোগ্যতা। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সভায় গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি মনে করেন, বিশ্বাসযোগ্যতা না তৈরি হলে কোনও বিনিয়োগ আসা সম্ভব নয়। ডলারের অঙ্কে তার হিসেব হয় না বলেও মন্তব্য করেছেন তিনি। তিনি আরও বলেছেন, ‘বিশ্বাসযোগ্যতা হল ভারতের সবথেকে বড় মূলধন। ‘

ওই সভায় কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “বিনিয়োগ অনেক আসছে। তবে সরকারের তরফে আরও একটি বিষয় যোগ করতে চাই। বিশ্বাসযোগ্যতা এই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বেশি। দেশ, সমাজ বা সংস্থার এই বিষয়টি মাথায় রাখা প্রয়োজন।” সবরকমের প্রতিকূলতার মধ্যেও চুক্তির সব শর্ত পূরণ করার মানসিকতা থাকা দরকার বলে মনে করেন তিনি। অশ্বিনী বৈষ্ণবের মতে, বাণিজ্যের ক্ষেত্রে যে নতুন চ্যালেঞ্জ প্রতিনিয়ত সামনে আসে, তার মুখোমুখি হওয়ার ক্ষমতা থাকা প্রয়োজন। যে কোনও পরিস্থিতি মানিয়ে চলার ক্ষমতাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি।

প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা ও চিন যখন এগিয়ে যাচ্ছে, তার সঙ্গে ভারত পাল্লা দেবে কীভাবে? এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, নয়া দিল্লি একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছে। অর্থনীতি ও বিদেশনীতির ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, আর সেটাই ভারতের সবথেকে বড় মূলধন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *