গরমে ভোগাচ্ছে র‍্যাশ-চুলকানি? ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের অস্বস্তি - 24 Ghanta Bangla News
Home

গরমে ভোগাচ্ছে র‍্যাশ-চুলকানি? ঘরোয়া উপায়ে দূর করুন ত্বকের অস্বস্তি

Spread the love

চড়া রোদ। তার উপর ঘাম। আর্দ্রতা বেশি হওয়ার জেরে অস্বস্তিকর পরিবেশ। এই মরশুমে ছোট-বড় সকলেরই কষ্ট। কিন্তু বেশি ভোগাচ্ছে ত্বকে চুলকানি আর জ্বালা ভাব। গায়ে ঘাম বসে বাড়ছে র‍্যাশের সমস্যা। লাল গোল গোল র‍্যাশ বেরোচ্ছে। আবার কোনও জায়গায় ছোট ছোট ফুস্কুড়ি মাথা চাড়া দিচ্ছে। এর সঙ্গে ঘামাচির সমস্যা রয়েছে। আবার কারও র‍্যাশ বা ঘামাচি নেই। ত্বক লাল হয়ে চুলকাচ্ছে। এই ধরনের সমস্যা এড়াতে হলে দিনে দু’বার সাবান মেখে স্নান করতেই হবে। এ ছাড়া আর কী কী টোটকা মেনে চলবেন, রইল টিপস।

কাজে আসবে নিমপাতা

গ্রীষ্মকালে ত্বক ভালো রাখে নিমপাতার সাহায্য নিতে পারেন। র‍্যাশ, চুলকানি, জ্বালা ভাব, ব্রণ— ত্বকের সব সমস্যা থেকে মুক্তি দেয় নিমপাতা। এক মগ জলে নিমপাতা ফুটিয়ে ছেঁকে নিন। এই জলটি স্প্রে বোতলে ভরে ত্বকে মাখতে পারেন। কিংবা যে যে অংশে চুলকানি হচ্ছে বা র‍্যাশ বেরোচ্ছে, সেখানে স্প্রে করতে পারেন। স্নানের জলেও এই মিশ্রণটি মেশাতে পারেন। আবার টোনার হিসেবেও ব্যবহার করা যায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *