Suvendu on Digha: তৈরি হচ্ছে বাইপাস, রেল নিয়েও বড় আপডেট, দিঘা নিয়ে আর কী কী ভাবছে সরকার? | Ramnagar bjp mla comment on digha development - 24 Ghanta Bangla News
Home

Suvendu on Digha: তৈরি হচ্ছে বাইপাস, রেল নিয়েও বড় আপডেট, দিঘা নিয়ে আর কী কী ভাবছে সরকার? | Ramnagar bjp mla comment on digha development

Spread the love

দিঘা: শুধু বাংলা নয়, গোটা দেশের মধ্যে অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হল দিঘা (Digha)। আর এই দিঘায় যাতে খুব দ্রুত আরও উন্নয়ন করা সম্ভব হয় সেই নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করেছে রাজ্যের বিজেপি সরকার (BJP Goverment)। তৃণমূল সরকারের আমলে দিঘাতে তৈরি হয়েছিল জগন্নাথ মন্দির। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata banerjee) নেতৃত্বে এই ধাম তৈরি হয়েছিল। আশা করা হয়েছিল, এই ধামকে কেন্দ্র করে পর্যটক সমাগম আরও বেশি হবে। এবার নতুন সরকার এসেছে। দিঘার উন্নয়নে কী কী পদক্ষেপ করা হবে? তা নিয়ে বিস্তর বৈঠক হয়েছে।

দিঘার উন্নয়নে কী কী পদক্ষেপ? 

মঙ্গলবার রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল জানিয়েছেন, দিঘা অর্থনৈতিক উর্বর জায়গা। এই একগুচ্ছ পরিকল্পনা আছে। তিনি বলেন, ” দিঘা-জলেশ্বর রেলসংযোগের কাজ দ্রুত শুরু হবে। কাজের অগ্রগতি নিয়ে কথা হয়েছে।” একই সঙ্গে তাজপুর-সমুদ্রবন্দর নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চন্দ্রশেখর মণ্ডল বলেন, “তাজপুর-সমুদ্রবন্দরের কাজকর্ম এগিয়ে যাওয়ার বিষয় আলোচনা হয়েছে। একই সঙ্গে দিঘা-বালিশাই বাইপাসের রাস্তার কাজ দ্রুত শুরু হবে। জমি অধিগ্রহণের কাজ ধীরে ধীরে হচ্ছিল। যাঁরা জমি দিয়েছিলেন, টাকা পাননি পেয়ে যাবে।”

তিনি আরও জানিয়েছেন, এতদিন ‘দিঘা-শঙ্করপুর উন্নয়ন অথারিটি’ রামনগর পর্যন্ত বিস্তৃত ছিল। আর এখন গোটা উপকূলবর্তী এলাকাকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন হবে বলে জানিয়েছেন তিনি।

এখানে উল্লেখ্য, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আজই নাম পরিবর্তন করা হয়েছে দিঘার জগন্নাথ ধামের। পুরীর সাংসদ সম্বিত পাত্র আবেদন করেছেন ভারতে ধাম চার জায়গায় আছে। সেক্ষেত্রে আর কোথাও এই ধাম থাকা উচিত নয়। সম্বিতের সেই আবদেনই মেনে নেন শুভেন্দু। এবার থেকে দিঘায় জগন্নাথ ধামের নাম বদলে হল দিঘার জগন্নাথ মন্দির

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *