Dubai Death: দুবাইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, বহু ভারতীয়র মৃত্যু | Several Indian Workers Killed in Accident in Dubai - 24 Ghanta Bangla News
Home

Dubai Death: দুবাইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, বহু ভারতীয়র মৃত্যু | Several Indian Workers Killed in Accident in Dubai

Spread the love

আবু ধাবি: দুবাইয়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা (Dubai Accident)। প্রাণ হারালেন অন্তত ৭ জন ভারতীয়। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, রাস্তার মাঝখানে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে ওই মিনিবাস (Truck-Minibus Collided)। ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দুবাই পুলিশ। মৃত ও আহত সকলেই শ্রমিক বলে জানা গিয়েছে।

কীভাবে ঘটে দুর্ঘটনা?

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ট্রাকটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়েছিল। পিছন থেকে আসা মিনিবাসটি সজোরে ওই ট্রাকে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয় এবং একাধিক শ্রমিক গুরুতর আহত হন। দুবাই পুলিশের ট্রাফিক বিভাগের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর দাবি, মিনিবাসের চালক যথাযথ সতর্কতা অবলম্বন করেননি এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

দুবাই পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। তদন্ত শেষ হলে আরও বিস্তারিত এই বিষয়ে জানানো হবে। তবে দুর্ঘটনার সময় মিনিবাসটিতে মোট কতজন শ্রমিক ছিলেন, সে বিষয়ে এখনও কোনও তথ্য প্রকাশ করেনি দুবাই পুলিশ।

শোকপ্রকাশ ভারতীয় দূতাবাসের

এদিকে, দুর্ঘটনায় ভারতীয় শ্রমিকদের মৃত্যুর ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে দুবাইয়ে ভারতীয় দূতাবাস। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় ভারতীয় দূতাবাস জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। আহতদের চিকিৎসার যথাযত ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালেও গিয়েছেন আধিকারিকরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *