Tarapith Big Update: বাড়িতে বসেই মা তারার দর্শন ও পুজো, কৌশিকী অমাবস্যার আগে বড় উদ্যোগ
ঘরে বসেই এ বার সরাসরি দর্শন পাবেন তারাপীঠের মা তারার। দেওয়া যাবে পুজো, পাঠানো যাবে প্রণামী বা অনুদান, এমনকি বাড়িতে বসেই বুক করা যাবে মন্দিরের মহাপ্রসাদ। কৌশিকী অমাবস্যার ঠিক আগেই তারাপীঠের ভক্তদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নিল রামপুরহাট মহকুমা প্রশাসন। একদিকে চালু হয়ে গেল বিশেষ লাইনের ডিজিটাল টিকিটিং অ্যাপ, অন্যদিকে ভক্তদের থাকা-খাওয়ার সুবিধার্থে সিল করা ১৫টি হোটেল নিয়ে নেওয়া হলো বিরাট সিদ্ধান্ত।