কর্মী কমলো হিন্দুস্তান ইউনিলিভারে
২০২৬ অর্থবর্ষে ভারতের বৃহত্তম কনজ়িউমার গুডস কোম্পানি ‘হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড’ (HUL) তাদের স্থায়ী কর্মী ও শ্রমিক সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস করেছে। এই সময়ে কোম্পানির বিক্রি মাত্র ৫% বেড়েছে এবং কর-পরবর্তী মুনাফায় কোনও অগ্রগতি হয়নি। এই সংস্থাটি তাদের স্থায়ী কর্মী সংখ্যা ৮.৬% কমিয়ে ৭,৪৯৯ জনে নামিয়ে এনেছে। পাশাপাশি শ্রমিকের সংখ্যাও ৫.৩% হ্রাস পেয়ে হয়েছে ১৭,৪৯০।