সংস্থার বার্ষিক হিসেব, রিটার্নের সময়সীমা বাড়ল
মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, আর্থিক বিবরণী জমা দেওয়ার জন্য ব্যবহৃত এওসি-৪ ফর্মের বিভিন্ন সংস্করণে ২০২৫-২৬ অর্থবর্ষের নথি ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়া যাবে। এর মধ্যে রয়েছে সংস্থার একক আর্থিক বিবরণী, একাধিক সংস্থার সম্মিলিত আর্থিক বিবরণী, এক্সবিআরএল পদ্ধতিতে তৈরি ডিজিটাল আর্থিক প্রতিবেদন এবং প্রযোজ্য নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থার (এনবিএফসি) নির্দিষ্ট ফর্ম। এই সব নথি সংশ্লিষ্ট রেজিস্ট্রার অব কোম্পানিজ়ের (আরওসি) কাছে জমা দিতে হয়। সাধারণত নির্ধারিত সময়ের পরে এই নথি জমা দিলে অতিরিক্ত ফি দিতে হয়। কিন্তু অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি জারির পরে, বর্ধিত সময়সীমার মধ্যে জমা দিলে সেই অতিরিক্ত ফি দিতে হবে না।