শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, প্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গের ৩ জেলায় লাল সতর্কতা - 24 Ghanta Bangla News
Home

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, প্রবল বৃষ্টির সতর্কতা! দক্ষিণবঙ্গের ৩ জেলায় লাল সতর্কতা

Spread the love

কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের, সঙ্গে দোসর ঝিরিঝিরি থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। সোমবার এভাবেই ঘুম ভাঙল শহর কলকাতার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ-সহ গোটা…

কলকাতা: সকাল থেকেই মুখভার আকাশের, সঙ্গে দোসর ঝিরিঝিরি থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। সোমবার এভাবেই ঘুম ভাঙল শহর কলকাতার। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গ-সহ গোটা রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি সোমবার আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের তিন জেলা— পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় চরম ভারী বৃষ্টির জেরে লাল সতর্কতা (Red Alert) জারি করা হয়েছে। পাশাপাশি অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা (Orange Alert) জারি হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমানে। অন্যদিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হওয়ার আশঙ্কাও রয়েছে। আলিপুর জানিয়েছে, উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার এবং কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

কেমন থাকবে কলকাতার আকাশ?

সোমবার দিনভর কলকাতার আকাশ মূলত মেঘলাই থাকবে। সঙ্গে হালকা থেকে মাঝারি, এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের আশেপাশে থাকবে। রবিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০ ডিগ্রি এবং ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ছ’টা থেকে সোমবার সকাল সাড়ে ছ’টার মধ্যে শহরে মোট ১৫.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি

দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং কালিম্পংয়ে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃষ্টি চলবে মালদহ ও দুই দিনাজপুরেও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন! ৫ জনের মৃত্যুর আশঙ্কা, হাসপাতালে ভর্তি একাধিক

বাংলায় ভারী শিল্পে পথ দেখাতে খড়গপুরে ৯০০ কোটি বিনিয়োগ জিন্দাল স্টিলের

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *