মধ্যরাতে ফোনে কথা বলায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ
শুক্রবার, গুরুগ্রামের পুলিশ জানিয়েছে, গরমের কারণে সন্তানদের নিয়ে বাড়ির ছাদে ঘুমিয়ে ছিলেন কাজল দেবী।
পুলিশ সূত্রে খবর, সাধারণত, কাজের পরে, প্রতিদিনই রাত ৮টা নাগাদ বাড়ি ফিরতেন কাজল দেবী। আর প্রায় মধ্য রাতে বাড়িতে ফিরতেন তাঁর স্বামী। বুধবার রাতে, বাড়ি ফিরে স্ত্রীকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে দেখেন তিনি। কার সঙ্গে কাজল অত রাত্রে কথা বলছিলেন তা জানতে চেয়ে তাঁর কাছ থেকে ফোন দেখতে চান নরেন্দ্র। কিন্তু স্বামীর হাতে ফোন দিতে অস্বীকার করায় দু’জনের মধ্যে বচসা হয়। নরেন্দ্রর সন্দেহ, অন্য কোনও পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তাঁর স্ত্রী। ওই ব্যক্তির সঙ্গেই মধ্য রাতে কথা বলছিলেন কাজল দেবী বলেও সন্দেহ করেন তিনি। এই সন্দেহের বশেই শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে পালিয়ে যান মহেন্দ্র বলে অভিযোগ।