সপ্তাহে ৬ দিনই বিশ্বভারতীতে হেরিটেজ ওয়াক, জারি করা হলো বিজ্ঞপ্তি
পর্যটকদের জন্য সুখবর। বাড়ানো হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘হেরিটেজ ওয়াক’-এর সময়সীমা। এত দিন সপ্তাহে মাত্র তিন দিন ‘হেরিটেজ ওয়াক’ করা যেত বিশ্বভারতী ক্যাম্পাসে। তবে এ বার থেকে সপ্তাহে ৬ দিন বিশ্বভারতীর ক্যাম্পাস ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। শুক্রবারই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকেই নতুন সূচী মেনে এই ‘হেরিটেজ ওয়াক’ করানো হবে বলে জানানো হয়েছে।