‘একটা একটা করে ধরব, হিসেব হবে’, চর্চায় খোকন দাসের ভিডিয়ো
দাবি, ওই ভিডিয়োতে খোকন আরও বলছেন, ‘সৌমেন তো এখানের নেতা। পুলিশ তোদের বাঁচাবে? এখানে কিছু হলে খোকন দাস ছাড়া হবে? পুলিশ আমাদের বলেছে ক’টা দিন চুপ করে থাকো। দেখতে পারবি তাণ্ডবের কী লীলা দেখতে পারবি। বাঁচার কোনও জায়গা নেই। ভোটের রেজ়াল্ট আউট হলো না তার আগেই সব স্বপ্ন দেখে ফেলল, বিজেপি চলে এসেছে। একটা একটা করে ধরব। নিশ্চিন্তে থাক, হিসেব হবেই।’