তাজিকিস্তান ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা খালিদের, কারা থাকছেন? - 24 Ghanta Bangla News
Home

তাজিকিস্তান ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা খালিদের, কারা থাকছেন?

Spread the love

তাজিকিস্তানের বিরুদ্ধে দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা ভারতীয় ফুটবল দলের। অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেলেন একাধিক তরুণ ফুটবলার।

সায়ন সেনগুপ্ত, কলকাতা: এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি ভারতীয় ফুটবল দলের (Blue Tigers)। হতাশাজনক পারফরম্যান্সের মধ্য দিয়ে শেষ হয়েছিল অভিযান। তারপর এবারের ইউনিটি কাপে অংশগ্রহণ করেছিল ব্লু-টাইগার্স‌। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জ্যামাইকার পাশাপাশি জিম্বাবুয়ের বিরুদ্ধে। ভালো পারফরম্যান্স করার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরাজিত হতে হয়েছিল দুইটি ম্যাচে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের।

এবার আগামী কয়েকদিনের মধ্যেই তাজিকিস্তানের বিরুদ্ধে দুইটি প্রীতি ম্যাচে নামতে চলেছে গুরপ্রীত সিং সান্ধুরা। আগামী ৫ ও ৯ই জুন দুটি ম্যাচ খেলবে ভারত। তাঁর আগে আজ নিজেদের স্কোয়াড ঘোষণা করল ভারত। যেখানে গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে গুরপ্রীত সিং সান্ধু, অ্যালবিনো গোমস, ঋত্বিক তিওয়ারী। ডিফেন্ডারদের মধ্যে রয়েছেন রাহুল ভেকে, নিখিল বার্লা, নিখিল পূজারি, রোশন সিং নাওরেম, সন্দেশ ঝিঙ্গান, আকাশ মিশ্রা, বিজয় ভার্গিস এবং পরমভীর। মাঝমাঠের ফুটবলার নির্বাচনে ও অভিজ্ঞতার পাশাপাশি নয়া ফুটবলারদের উপর ভরসা রেখেছেন কোচ।

জিকসন সিং, ম্যাকার্মন নিক্সন, রিকি সাবং এবং নোয়াফল পিএন। ফরোয়ার্ডে ঝড় তোলার জন্য থাকছেন পার্থিব গগৈ, এডমুন্ড লালরিন্ডিকা, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ শানন, রহিম আলি, ফারুক চৌধুরী এবং বিক্রমপ্রতাপ সিং।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *