Agnimitra Paul on Haldiram: ৩ দিনের মধ্যেই বদলে যাবে কৈখালি-হলদিরামের চেহারা, রাস্তায় গিয়ে নির্দেশ দিয়ে এলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul orders construction of new manhole at Haldiram premises within three days - 24 Ghanta Bangla News
Home

Agnimitra Paul on Haldiram: ৩ দিনের মধ্যেই বদলে যাবে কৈখালি-হলদিরামের চেহারা, রাস্তায় গিয়ে নির্দেশ দিয়ে এলেন অগ্নিমিত্রা | Agnimitra Paul orders construction of new manhole at Haldiram premises within three days

Spread the love

অগ্নিমিত্রা পাল, মন্ত্রীImage Credit: Tv9 Bangla

কলকাতা: অত্যন্ত ব্যস্ত এলাকা এই কৈখালির হলদিরাম চত্বর। প্রচুর মানুষের নিত্যদিনের যাতায়াত এখান থেকে। তবে বর্ষাকালে তৈরি হয় অসহ্য পরিস্থিতি। একটু বৃষ্টিতেই জমা জলে নাজেহাল হয়ে যান এলাকার লোকজন।
এটি একটি সাধারণ সমস্যায় পরিণত হয়েছে। এ দিকে, বর্ষা আসতে আর বেশি নেই। তাই সাধারণ মানুষকে অসুবিধা থেকে মুক্তি দিতে বড় সিদ্ধান্ত নিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।

কী ঘোষণা করলেন অগ্নিমিত্রা?

কৈখালি-হলদিরাম এলাকায় বর্ষায় জল যাতে না জমে তার জন‍্য গ্রাউন্ড জিরোয় তদারকি করার নির্দেশ অগ্নিমিত্রার। তিন দিনের মধ্যে হলদিরাম চত্বরে নতুন ম‍্যানহোল তৈরি করার নির্দেশ মন্ত্রীর। কেএমডিএ (KMDA) আরভিএনএল (RVNL) ও হিডকোকে (HIDCO) একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ম‍্যানহোল কোনও মানুষ পরিষ্কার করবে না। স্বয়ংক্রিয় মেশিনে ম‍্যানহোল পরিষ্কার করতে হবে। নির্দেশ অগ্নিমিত্রার।

অগ্নিমিত্রা কী বললেন?

রাজ্যের মন্ত্রী বলেন, “এই রাস্তাটায় ম্যানহোল রয়েছে। কিন্তু আগের সরকার ভোট পাওয়ার জন্য প্রতিটি ম্যানহোলকে ঢেকে দিয়েছে। সেই ম্যানহোলকে ঢেকে পেভার ব্লক দিয়ে ঢেকে দিয়েছে। আমি জানি না কোন আক্কেলে এই সব করেছে। নিচে ম্যানহোল আর উপরে পেভার ব্লক। আমরা জানি না কোথায় ম্যানহোল আছে। কোথাও কোথাও কাছাকাছি ম্যানহোল আছে, কোথাও কোথাও অনেক দূরে। ম্যানহোল পরিষ্কার করা হয় মানুষ দিয়ে। এখন সুপ্রিম নিয়ম ম্যানহোলে মানুষ নামিয়ে পরিষ্কার করতে পারবেন না। আমাদের সরকার কোনও মানুষকে ব্যবহার করে কাজ করি না। ম্যানহোলে লোক নামবে না। এখানে ব্রিজের তলার কালভার্ট পরিষ্কার করতে বলেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *