তৃণমূল কার্যালয়ে কার্তুজ, বিধায়কের অফিসে বায়োডেটা
অন্য দিকে, মেমারির বামুনপাড়া মোড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের বন্ধ কার্যালয়ে গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেখানে হাজির হন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। ওই অফিস থেকে তৎকালীন বিধায়কের সই করা রাজ্যপাল, মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সাংসদকে আবেদনের ফাঁকা লেটারহেড, একাধিক চাকরির বায়োডেটা এবং সাধারণ মানুষের জন্য বরাদ্দ বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। বায়োডেটা দেখে পুলিশের অনুমান, চাকরি দেওয়ার নামে কোনও জালিয়াতি হয়ে থাকতে পারে। বিজেপির বিধায়ক মানব গুহ বলেন, ‘সাধারণ মানুষের অভিযোগ ছিল ত্রাণের সামগ্রী আটকে রেখে দেওয়া হয়েছে। এ ভাবে ত্রাণের জিনিস কী ভাবে আটকে রাখেন বিধায়ক? মুখ্যমন্ত্রী, প্রাক্তন সাংসদ, রাজ্যপালকে লেখা ফাঁকা চিঠি কী ভাবে থাকল? পুলিশ দেখুক।’