‘পড়াশোনা করে লেবার খাটতে হচ্ছে...’, ‘পার্টিজান’ কলিতা মন্ত্রী হয়ে আর কী বললেন? - 24 Ghanta Bangla News
Home

‘পড়াশোনা করে লেবার খাটতে হচ্ছে…’, ‘পার্টিজান’ কলিতা মন্ত্রী হয়ে আর কী বললেন?

Spread the love

তিনি রাজনৈতিক কর্মী, তিনি মন্ত্রী, তারই সঙ্গে তিনি একজন মা। রাজ্যের মায়েদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন তিনি? মন্ত্রী কলিতা মাজি জানাচ্ছেন, পিছিয়ে পড়া ঘরের ছেলেমেয়েরা বঞ্চিত হয়, সেটা যেন ভালো ভাবে সুযোগ পায় সেই চেষ্টা করবেন তিনি। মন্ত্রী বলেন, ‘আমাদের বিধানসভা এলাকায় দেখেছি পড়াশোনা শিখেও টোটো চালাতে হচ্ছে, রাজমিস্ত্রির লেবার খাটতে হচ্ছে, সেটা যেন না হয়।’ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে চাকরি হবে, সেই কথাও মনে করিয়ে দেন তিনি।

পুরোনো লড়াই মনে থাকবে? ক্ষমতা কি বদলে দেবে আপনাকে? মন্ত্রীর উত্তর, ‘আমি মানুষের জন্য এই জায়গায়। মানুষ আমায় দু’হাত ভরে ভোট দিয়েছেন বলে এই জায়গায়। কী করে মানুষকে ভুলে যাই বলুনতো?’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *