May 2026 - Page 58 of 619 - 24 Ghanta Bangla News
Home

ভাঙছে বেআইনি নির্মাণ, বাড়ছে বুলডোজ়ারের চাহিদা

এই সময়: কলকাতায় বুলডোজ়ারের প্রয়োজনীয়তা সীমাবদ্ধ ছিল শুধু জঞ্জাল অপসারণের কাজে। রাজ্য রাজনৈতিক পালাবদলের পরে তার চাহিদা বেড়েছে। কারণ নতুন বিজেপি সরকার বেআইনি নির্মাণ নিয়ে ‘জ়িরো টলারেন্স’ নীতি নিয়েছে। সেইমতো বেলেঘাটা, তপসিয়া, তিলজলা, কসবায় একের পর এক বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে। পুরসভা সূত্রের খবর, এই মুহূর্তে বিল্ডিং বিভাগের নজরে শহরের ৬০০–র বেশি বেআইনি নির্মাণ রয়েছে। […]

Home

সিআরপিএফের মতো সরঞ্জাম, দাঙ্গা–হাঙ্গামা রুখতে নতুন রণসজ্জা কলকাতা পুলিশের

এর প্রেক্ষিতে বুধবার, ২৭ মে কলকাতার পুলিশ কমিশনারের নামে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় যুগ্ম কমিশনার (মডার্নাইজ়েশন) নীলাঞ্জন বিশ্বাসকে চেয়ারম্যান করে গড়া হয়েছে পাঁচ সদস্যের এক কমিটি। যার সদস্য কলকাতা সশস্ত্র পুলিশ বাহিনীর ষষ্ঠ ব্যাটেলিয়নের ডেপুটি কমিশনার দেবাশিস দাস এবং আরও তিন অফিসার। হেলমেট, লাঠি, ঢাল, বডি প্রোটেক্টর বা বর্ম, প্রাণঘাতী নয় এমন […]

Home

মেদিনীপুরে ধৃত ২, পাকিস্তানে সিম পাচারে জড়িত আরও কয়েক জন?

এই সময়: সিম পাচারের তদন্তে নেমে আরও কয়েক জন বিক্রেতার নাম পেয়েছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। পশ্চিম মেদিনীপুরের পিংলা থেকে বুধবার শেখ মুরসেলিন এবং গৌতম খাঁড়া নামে দু’জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ। অভিযোগ, ভারতীয় সিম কার্ড পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার কাজ করতেই এই দু’জন। ওই সব সিম কার্ড ব্যবহার করে কখনও কোনও নাশকতা হয়েছিল […]

Home

বাঁশদ্রোণীতে ছাত্রের মৃত্যুতে বিক্ষোভের নিশানায় পুলিশ

এ নিয়ে প্রশ্ন তুলে এ দিন বিক্ষোভ দেখান অভিভাবকদের একাংশ। দুপুর থেকে প্রায় সন্ধে পর্যন্ত বিক্ষোভ চলে। ক্ষুব্ধ অভিভাবক শিবু রায় বলেন, ‘পুলিশ মঙ্গলবারই আমাদের জানিয়েছিল, ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে শুনলাম জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, কোনও প্রমাণ মেলেনি। কিন্তু আমাদের দাবি, ওঁদের গ্রেপ্তার করা হোক।’ Source link

Home

‘সংযম’–বার্তায় সাড়া নেই কেন মন্ত্রীদের! ক্ষুব্ধ নমো

সুদেষ্ণা ঘোষাল, নয়াদিল্লি পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীকে ‘সংযমে’র আর্জি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদেরও গাড়ির ব্যবহার কমানো, যতদূর সম্ভব কারপুলের ব্যবহার করার মতো একগুচ্ছ পরামর্শ দিয়েছিলেন নমো। কিন্তু তারপরেও কেন্দ্রীয় মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্যের মধ্যে কোনও হেলদোল দেখা যায়নি বলেই গুঞ্জন দিল্লির রাজনৈতিক মহলে৷ সূত্রের […]

Home

‘টিভি’-তে ফিরলেন সৌমিতৃষা! কোথায় দেখা যাবে তাঁকে?

‘মিঠাই’ ধারাবাহিকের জন্য ভীষণই জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। এই ধারাবাহিকের পর তাঁকে আর অন্য কোনও ধারাবাহিকে কাজ করতে দেখা যায়নি। তবে ওয়েব সিরিজে কাজ করেছেন। এবার ‘হইচই’ প্ল্যাটফর্মের টিভি প্লাস বিভাগে সৌমিতৃষার নতুন কাজ আসছে। ২৪ জুন মুক্তি পাবে, প্রথম ছ’টা এপিসোড। চার সপ্তাহ ধরে প্রতি বুধবার ছ’টা করে এপিসোড আসবে। নাম ‘আতঙ্ক’। […]

Home

‘দেশ ছেড়ে বেরিয়ে যান’, আমেরিকায় বিদ্বেষের শিকার ভারতীয় যুগল

হেনস্থার ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে ‘টোন’ নামের এক ইউজ়ার লিখেছেন, ‘ইনক্রেডিবল এইচ–১বি ইন্ডিয়ানদের এনকাউন্টার করে আমি কিছু দেখাতে চাই।’ ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারতীয় যুগল সন্ধের রাস্তায় হাঁটতে হাঁটতে ছবি তুলছিলেন। তখনই একটি গাড়ি এসে থামে, ভিতর থেকে প্রশ্ন করা হয় — ‘আপনারা ভারতীয়?’ ‘হ্যাঁ’ উত্তরের পরেই গাড়ি থেকে প্রশ্ন আসে, ‘ভারত–আমেরিকার মধ্যে কোনটা ভলো?’ […]

Home

ক্যানাডায় ছুরির আঘাতে নিহত গুজরাটি ছাত্রী

এই সময়: ক্যানাডার নায়াগ্রা এলাকায় আততায়ীর ছুরির আঘাতে প্রাণ গেল ২২ বছরের এক ভারতীয় তরুণীর। নিহত তরুণীর নাম বিধি কল্পেশভাই মেঘানি। তিনি গত চার বছর ক্যানাডায় আইন নিয়ে পড়াশোনা করছিলেন ও সঙ্গে পার্ট টাইম চাকরিও করছিলেন বলে পুলিশ সূত্রের খবর। বিধির বাড়ি গুজরাটের আনন্দ জেলায়। তবে ক্যানাডায় ‘পার্মানেন্ট রেসিডেন্সি’–এর জন্য তিনি অ্যাপ্লাই করার প্রস্তুতি নিচ্ছিলেন […]

Home

সরকারের আয় বাড়াতে ফিরছে রাজ্য লটারি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

এর আগে রাজ্য সরকারই সাপ্তাহিক লটারির আয়োজন করত। ২০১৭-১৮ পর্যন্ত রাজ্য সরকারের লটারি ৪৮টি সাপ্তাহিক এবং ছ’টি বাম্পার খেলা চালাত। বঙ্গলক্ষ্মী সুপার ১২টি, বঙ্গভূমি সুপার ১২টি এবং বঙ্গলক্ষ্মী নামে ২৪টি সাপ্তাহিক খেলা হতো। সেই সঙ্গে দীপাবলি, রথযাত্রার মতো উৎসবে এক কোটি টাকার পুরস্কার মূল্যের বাম্পার লটারির আয়োজন করা হতো। সাপ্তাহিক লটারির টিকিটের দাম ছিল ২ […]

Home

জিন চিনে ওরাল ক্যান্সারকে কব্জা! আশায় চিকিৎসকরা

এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, ওরাল ক্যান্সারের টিউমারকে ‘ইমিউনোলজিক্যালি হট’ এবং ‘ইমিউনোলজিক্যালি কোল্ড’— এই দু’ভাগে ভাগ করা। সহজ ভাষায়, শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা বা ইমিউনিটি কোনও টিউমারের বিরুদ্ধে কতটা সক্রিয়, তার উপরেই নির্ভর করছে এই বিভাজন। অতিসক্রিয় হলে হট, আর তুলনায় কম সক্রিয় হলে কোল্ড। গবেষণায় দেখা গিয়েছে, প্রায় তিন-চতুর্থাংশ রোগীর টিউমারে বিপুল পরিমাণ ইমিউন […]