সরকারের আয় বাড়াতে ফিরছে রাজ্য লটারি, নির্দেশ মুখ্যমন্ত্রীর - 24 Ghanta Bangla News
Home

সরকারের আয় বাড়াতে ফিরছে রাজ্য লটারি, নির্দেশ মুখ্যমন্ত্রীর

Spread the love

এর আগে রাজ্য সরকারই সাপ্তাহিক লটারির আয়োজন করত। ২০১৭-১৮ পর্যন্ত রাজ্য সরকারের লটারি ৪৮টি সাপ্তাহিক এবং ছ’টি বাম্পার খেলা চালাত। বঙ্গলক্ষ্মী সুপার ১২টি, বঙ্গভূমি সুপার ১২টি এবং বঙ্গলক্ষ্মী নামে ২৪টি সাপ্তাহিক খেলা হতো। সেই সঙ্গে দীপাবলি, রথযাত্রার মতো উৎসবে এক কোটি টাকার পুরস্কার মূল্যের বাম্পার লটারির আয়োজন করা হতো। সাপ্তাহিক লটারির টিকিটের দাম ছিল ২ এবং ৫ টাকা। বাম্পার সিরিজ়ের টিকিটের দাম ছিল ১০ টাকা। তথ্য বলছে, সাপ্তাহিক লটারি যখন চালু ছিল তখন বছরে ৬৬ কোটি টাকার টিকিট বিক্রি করে নিট রাজস্ব পাওয়া যেত ১৭ কোটি ৮১ লক্ষ টাকা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *