‘দেশ ছেড়ে বেরিয়ে যান’, আমেরিকায় বিদ্বেষের শিকার ভারতীয় যুগল - 24 Ghanta Bangla News
Home

‘দেশ ছেড়ে বেরিয়ে যান’, আমেরিকায় বিদ্বেষের শিকার ভারতীয় যুগল

Spread the love

হেনস্থার ভিডিয়োটি এক্স হ্যান্ডেলে শেয়ার করে ‘টোন’ নামের এক ইউজ়ার লিখেছেন, ‘ইনক্রেডিবল এইচ–১বি ইন্ডিয়ানদের এনকাউন্টার করে আমি কিছু দেখাতে চাই।’ ভিডিয়োয় দেখা যাচ্ছে, ভারতীয় যুগল সন্ধের রাস্তায় হাঁটতে হাঁটতে ছবি তুলছিলেন। তখনই একটি গাড়ি এসে থামে, ভিতর থেকে প্রশ্ন করা হয় — ‘আপনারা ভারতীয়?’ ‘হ্যাঁ’ উত্তরের পরেই গাড়ি থেকে প্রশ্ন আসে, ‘ভারত–আমেরিকার মধ্যে কোনটা ভলো?’ বিতর্ক এড়াতে ভারতীয় যুবক উত্তর দেন, ‘দু’দেশেরই নিজস্ব কিছু ভালো রয়েছে।’ কথার মাঝে অভিযুক্তরা যে মুহূর্তে জানতে পারে ওই যুগলের পরিবার ভারতে রয়েছে, তারা বলে —‘ইন্ডিয়া তো অপূর্ব, তাহলে আমেরিকায় এসেছেন কেন?’ ভারতীয় যুবক উত্তর দে‍ন, ‘আমরা গোটা বিশ্ব এক্সপ্লোর করতে চাই।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *