নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল এক স্কুল ছাত্র। রবিবার বিকেলে মালদার সাদুল্লাপুরের ঘটনা। পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরের নাম অরূপ দাস (১৫)। মালদা শহরের (Malda Town) বুড়াবুড়িতলা এলাকায় তার বাড়ি। মালদা টাউন হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে কয়েক জন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুরের নদীঘাটে বেড়াতে […]