May 2026 - Page 419 of 619 - 24 Ghanta Bangla News
Home

চিন্ময়ের জামিন-আবেদন ফের খারিজ কোর্টের

এই সময়, ঢাকা: ফের খারিজ হয়ে গেল সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের আর্জি। চট্টগ্রামের এক আইনজীবী খুনের মামলায় রবিবার চিন্ময়কৃষ্ণের জামিনের আর্জি নাকচ করল বাংলাদেশের হাইকোর্ট। সন্ন্যাসীর বিরুদ্ধে থাকা আরও ৪টি মামলায় জামিন-রায়ের জন্য সোমবার দিন ধার্য করেছে কোর্ট। সূত্রের খবর, আইনজীবী খুনের মামলা-সহ পৃথক পাঁচটি মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি […]

Home

সম্পূর্ণ ওএমআর প্রকাশে সুবিধে হবে ‘যোগ্য’দের? তাৎপর্য নিয়ে ‘নানা মুনির নানা মত’

আইনি মহলের একাংশও মনে করছে, এতে যোগ্য শিক্ষকদের সুবিধে হতে পারে। রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র বলেন, ‘ওএমআর শিট আগে প্রকাশ করলে ভালো হতো। এখন কেন করেছে, বুঝতে পারছি না। এর মাধ্যমে কে যোগ্য আর কারা নম্বর বাড়িয়ে, কিছু না লিখে চাকরি পেয়েছিল, সেটা পরিষ্কার হবে। আইনি পথেও যোগ্যদের সুবিধে হবে বলে মনে হচ্ছে।’ […]

Home

‘চাচা’র পরে ফের মন্ত্রী, স্মৃতি হাতড়াল খড়্গপুর

সুমন ঘোষ, খড়্গপুর মেদিনীপুরের ছেলে মুখ্যমন্ত্রী হওয়ার সঙ্গে মন্ত্রী পেল খড়্গপুরও। ফিরে এল ‘চাচা’র স্মৃতি। অবিভক্ত মেদিনীপুরের অজয়কুমার মুখোপাধ্যায় ১৯৬৯–এ যখন বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, সেই বছরেই খড়্গপুর মন্ত্রী হিসেবে পেয়েছিল কংগ্রেস বিধায়ক জ্ঞান সিংহ সোহন পাল ওরফে ‘চাচা’কে। ৪৯ বছর পরে আবার তার পুনরাবৃত্তি। ফের বাংলার মসনদে পূর্ব মেদিনীপুরের (ভাগ হওয়ার পরে) ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। […]

Home

CM Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর দফতরে ২ যুগ্ম সচিব নিয়োগ, আনা হল আরও ৭ WBCS অফিসারকে – Bengali News | 2 Joint Secretaries Appointed to CMO, 7 More WBCS Officers also Brought in

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: PTI কলকাতা: শনিবার শপথ নিয়েছেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথের পরই প্রশাসনিক রদবদল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরে নতুন আমলাদের আনা হচ্ছে। এবার মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হিসেবে নিয়োগ করা হল দুই তরুণ আইএএস অফিসারকে। একইসঙ্গে ৭ WBCS অফিসারকেও আনা হল মুখ্যমন্ত্রীর দফতরে। মুখ্যমন্ত্রীর দফতরে যুগ্ম সচিব হলেন ২০১৯ ব্যাচের আইএএস […]

Home

তিন দিনের চিন সফরে যাচ্ছেন ট্রাম্প, ট্যারিফ যুদ্ধ পেরিয়ে নতুন যুগের সূচনা হবে?

সফরসূচি বুধবার রাতে ট্রাম্পের বেজিং পৌঁছনোর কথা রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তার পরে যোগ দেবেন কমিউনিস্ট সরকারের স্বাগত অনুষ্ঠানে। বিকেলে দুই নেতা একসঙ্গে টেম্পল অফ হেভেন ঘুরে দেখবেন। সন্ধ্যায় থাকবে রাষ্ট্রীয় নৈশভোজ। শুক্রবার সকালে ফের বৈঠক ও মধ্যাহ্নভোজের পর চিন ছাড়বেন ট্রাম্প। আমেরিকান প্রশাসনের দাবি, এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ […]

Home

‘সিভিক ভলান্টিয়ার মডেল’ ভেঙে পুলিশে এ বার নিয়োগ? আশায় বাহিনী

বাহিনীতে অফিসার ও কনস্টেবলদের পদ ফাঁকা, নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন ধরে। কিন্তু দেদার নিয়োগ করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। তাঁরা কিন্তু পুলিশকর্মী নন। হোমগার্ড–দের চেয়েও তাঁরা পদমর্যাদায় অনেকটাই ছোট। তাঁদের চাকরিই স্থায়ী নয়। অথচ পুলিশ বাহিনীর অস্থায়ী ওই কর্মীদের কিছু কিছু ক্ষেত্রে দাপট এতটাই যে, তটস্থ থাকতে হতো থানার ওসি তো বটেই, এমনকী আরও সিনিয়র অফিসারদের। […]

Home

শহরের আবাসনেও গেরুয়া ঝড়, ঢেলে পদ্মে ভোট বাসিন্দাদের

নির্বাচন কমিশন এ বার বিশেষ উদ্যোগ নিয়ে ৪০০-র বেশি ভোটার থাকা আবাসনগুলির ভিতরেই বুথ তৈরি করেছিল। লক্ষ্য ছিল শহরের উচ্চবিত্ত ও মধ্যবিত্ত ভোটারদের বুথমুখী করা। পরিসংখ্যান বলছে, কমিশনের পরিকল্পনা সফল। ‘আরবানা’র মতো অভিজাত আবাসনে ভোট পড়েছে ৭৪ শতাংশ, ‘অ্যাক্টিভ একর্স’-এ সেই হার প্রায় ৮৬ শতাংশ। সব মিলিয়ে বিভিন্ন আবাসনে ভোটের হার ঘোরাফেরা করেছে ৭৫ থেকে […]

Home

হোয়াটসঅ্যাপ গ্রুপে শালীনতার সীমা পেরোল তৃণমূলের কোন্দল

হোয়াটসঅ্যাপ গ্রুপে কলকাতা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুব্রত বন্দ্যোপাধ্যায় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে লেখেন, ‘সুদীপদা, আপনি উত্তর কলকাতার অঘোষিত সম্রাট। আপনার তো উচিত ছিল, সব ঘরছাড়াদের ঘরে ঢোকানো। সেই জায়গায় তো আপনি নিজেই ঘরে ঢুকে আছেন। অনেক দিন ধরে পদ আঁকড়ে বসে আছেন। অনেক হয়েছে। এ বার ছাড়ুন। সুস্থ থাকুন, ভাল থাকুন।’ তার […]

Home

নকল গেরুয়াপন্থীতে ছয়লাপ, খাঁটির খোঁজ দিতে ‘হেল্পলাইন’

রাজ্যের রং পরিবর্তন হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন কলেজে একদল যুবক–যুবতীকে কোথাও বিজেপির পতাকা হাতে, তো কোথাও গেরুয়া ধ্বজা নিয়ে ক্যাম্পাসে দাপাতে দেখা যাচ্ছে। তারা ইউনিয়ন রুম দখল করারও চেষ্টা করছে। আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ)–র দাবি, অধিকাংশ ক্ষেত্রেই ওই যুবকরা কেউ তাদের সদস্য নয়, বরং তৃণমূলেরই ‘উচ্ছিষ্ট’। এবিভিপি–র রাজ্য সম্পাদক […]

Home

বুবাইদা জিন্দাবাদ! স্লোগানে মধ্যরাতে মুখরিত শান্তিকুঞ্জ

সোমনাথ মাইতি, কাঁথি ‘জায়ান্ট স্ক্রিন’–এর সামনে থিকথিকে ভিড়টা জমতে শুরু করেছিল শনিবার সকাল থেকেই। পাড়ার ছেলে মুখ্যমন্ত্রী! এ তো আর চাট্টিখানি কথা নয়। সকলে কলকাতায় যেতে না–পারলেও সেই বিরাট পর্দায় তাঁরা দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ–গ্রহণ অনুষ্ঠান। তবে বেলা গড়িয়ে বিকেল হতেই অধিকারী–বাড়ি ‘শান্তিকুঞ্জ’–র সামনে সেই ভিড়টা আড়ে–বহরে বেড়ে গেল অনেকটাই। দলের কর্মী–সমর্থক তো বটেই, […]