‘সিভিক ভলান্টিয়ার মডেল’ ভেঙে পুলিশে এ বার নিয়োগ? আশায় বাহিনী - 24 Ghanta Bangla News
Home

‘সিভিক ভলান্টিয়ার মডেল’ ভেঙে পুলিশে এ বার নিয়োগ? আশায় বাহিনী

Spread the love

বাহিনীতে অফিসার ও কনস্টেবলদের পদ ফাঁকা, নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন ধরে। কিন্তু দেদার নিয়োগ করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের। তাঁরা কিন্তু পুলিশকর্মী নন। হোমগার্ড–দের চেয়েও তাঁরা পদমর্যাদায় অনেকটাই ছোট। তাঁদের চাকরিই স্থায়ী নয়। অথচ পুলিশ বাহিনীর অস্থায়ী ওই কর্মীদের কিছু কিছু ক্ষেত্রে দাপট এতটাই যে, তটস্থ থাকতে হতো থানার ওসি তো বটেই, এমনকী আরও সিনিয়র অফিসারদের। আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক–ছাত্রীকে ধর্ষণ ও খুনে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা ঘোষণা করেছে শিয়ালদহ আদালত। আরজি করের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারের জড়িত থাকার বিষয়টি সামনে আসায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে।রাজ্যে পালাবদল হয়ে বিজেপি এখন ক্ষমতায়। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও চার মন্ত্রী শপথ নিয়েছেন। কাল, সোমবার রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশ-প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন নতুন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে প্রশাসনিক বিষয়ে একগুচ্ছ নির্দেশ তিনি দিতে পারেন বলে মনে করা হচ্ছে। পুলিশ বাহিনী সদস্যদের একাংশের কথায়, ‘বিরোধী নেতা থাকাকালীন পুলিশের বঞ্চনা নিয়ে সরব হতেন শুভেন্দু অধিকারী। আশা করা যায়, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এ বার তিনি সে দিকে নজর দেবেন।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *