গত ৪ মে ভোটের ফলাফলে তৃণমূলের ভরাডুবি হওয়ার পর থেকেই জোড়াফুলের একদল নেতা বেসুরে গাইছেন। কিছু নেতাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। অনেক নেতা ঘরবন্দি হয়ে রয়েছেন। এই প্রেক্ষাপটে দলের নেতাদের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা, ‘যাঁরা চলে যেতে চান চলে যেতে পারেন। যাঁরা থাকবেন, তাঁরা রাস্তায় নামবেন। যেখানে অত্যাচার হয়েছে, সেখানে প্রতিবাদ মিছিল বের করতে হবে।’ […]