চিকেন বিরিয়ানি খেয়ে ফেলা হয় গঙ্গা নদীতে, কী বলল আদালত?
আমিষ খাবারের উচ্ছিষ্ট গঙ্গায় ফেলা হলে আঘাত লাগতে পারে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে। একটি মামলার রায়ে এই মত দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এরই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, শুধু হিন্দু সম্প্রদায়ের জন্যই নয়, বরং সমগ্র দেশের জন্যই গঙ্গা নদীর তাৎপর্য আছে। কয়েক জন মানুষের কাজে কারণে ধর্মীয় সম্প্রীতি বিঘ্নিত হলে তা একটি বৃহত্তর ঘটনার জন্ম দিতে পারে বলেও জানিয়েছে আদালত।