বন্ধ কার্যালয় খুলতে পথে নামবেন, দলীয় বৈঠকে বার্তা মমতার - 24 Ghanta Bangla News
Home

বন্ধ কার্যালয় খুলতে পথে নামবেন, দলীয় বৈঠকে বার্তা মমতার

Spread the love

গত ৪ মে ভোটের ফলাফলে তৃণমূলের ভরাডুবি হওয়ার পর থেকেই জোড়াফুলের একদল নেতা বেসুরে গাইছেন। কিছু নেতাকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। অনেক নেতা ঘরবন্দি হয়ে রয়েছেন। এই প্রেক্ষাপটে দলের নেতাদের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা, ‘যাঁরা চলে যেতে চান চলে যেতে পারেন। যাঁরা থাকবেন, তাঁরা রাস্তায় নামবেন। যেখানে অত্যাচার হয়েছে, সেখানে প্রতিবাদ মিছিল বের করতে হবে।’ তৃণমূলের যে কর্মীরা খুন হয়েছেন, তাঁদের ছবি নিয়ে প্রতিবাদ মিছিল করার পরামর্শ দিয়েছেন মমতা। বীরভূমের জেলা পরিষদ সভাধিপতি তথা হাসনের বিধায়ক কাজল শেখ দলের বিপর্যয়ের নেপথ্যে তৃণমূলের একাংশের অন্তর্ঘাতের অভিযোগ করেছেন। এ বিষয়ে কাজল–সহ যাঁদের নানা অভিযোগ রয়েছে, তা লিখিত ভাবে চন্দ্রিমা ভট্টাচার্যকে জানানোর নির্দেশ দিয়েছেন মমতা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *