দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান
দুর্নীতি মামলায় গ্রেপ্তার দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ। গৌরীশঙ্কর মাহেশ্বরীকে তাঁর বাড়ির কাছ থেকেই গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ, সোমবার, তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।