তৃণমূল কর্মীদের একাংশ তো বটেই, বিরোধী শিবির ও সাধারণ মানুষ এই বিপর্যয়ের জন্য দায়ী করছেন পুরবোর্ড–সহ কিছু কাউন্সিলারকে। সাধারণ মানুষের অভিমত, গত চার বছরে দুর্গাপুর পুরসভায় নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছেছিল। পাল্লা দিয়ে বেড়েছিল কাউন্সিলারদের একাংশের ঔদ্ধত্য। পরিসংখ্যানে এ–ও দেখা গিয়েছে, পুরসভার চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়ের ২২ নম্বর ওয়ার্ডে তৃণমূল হেরেছে ২,৭৩৬ ভোটে। ২০২২–এ পুরসভার কার্যকালের মেয়াদ […]