কলেজ ছাত্রকে কুপিয়ে খুন, আটক দুই বন্ধু - 24 Ghanta Bangla News
Home

কলেজ ছাত্রকে কুপিয়ে খুন, আটক দুই বন্ধু

Spread the love

ছেলের এমন আকস্মিক মৃত্যুতে হতবাক পরিবার। সাহিদের বাবা পেশায় কৃষক ইনামুল মির্দা বলেন, ‘আমার ছেলের সঙ্গে কারও শত্রুতা নেই। তবুও কেন যে তাকে খুন হতে হলো বুঝতে পারছি না। তবে ছেলে মোবাইলে গেম খেলত। তা নিয়ে ওর কিছু বন্ধুর সঙ্গে ঝামেলাও হয়।’ অন্য দিকে, সঙ্গে থাকা বন্ধুদের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন সাহিদের কাকা রমজান মির্দা। তাঁর বক্তব্য, ‘ভাইপোকে কারা মারল তা নিয়ে তদন্ত করে দেখা হোক। ওই দুই বন্ধুর আচরণ আমাদেরও সন্দেহ লাগছে। কারণ ওদের চোখের সামনে ভাইপোকে পিছন থেকে আক্রমণ করল অথচ ওরা বলছে নাকি চিনতে পারিনি। তা হলে কারা আমার ভাইপোকে মারল, পুলিশ তদন্ত করে দেখুক।’ গোটা বিষয়টি নিয়ে কাটোয়ার এসডিপিও বলেন, ‘আমরা গোটা ঘটনা তদন্ত করে দেখছি। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *