Shamik-Abhishek: 'তৃণমূলের মন্ত্রী-বিধায়করা অক্ষত রয়েছেন, তা বিজেপির কারণেই', দাবি শমীকের | BJP State President Shamik Bhattacharya reacts over attack on Abhishek Banerjee - 24 Ghanta Bangla News
Home

Shamik-Abhishek: ‘তৃণমূলের মন্ত্রী-বিধায়করা অক্ষত রয়েছেন, তা বিজেপির কারণেই’, দাবি শমীকের | BJP State President Shamik Bhattacharya reacts over attack on Abhishek Banerjee

Spread the love

কলকাতা: ভোটে ভরাডুবির পর প্রথমবার রাস্তায় নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর রাস্তায় নেমেই জনতার রোষে সাংসদ। ছোড়া হল ডিম, জুতো, কাদা। উঠল চোর চোর স্লোগান। এখানেই শেষ নয় মার পর্যন্ত খেতে হল তৃণমূল সাংসদককে। সোনারপুরে ধুন্ধুমার পরিস্থিতি। গোটা ঘটনার পিছনে বিজেপির (BJP) হাত রয়েছে বলে অভিযোগ তোলা হচ্ছে। এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তাঁর দাবি, এই ধরনের ঘটনা কাম্য নয়। তবে, এর সঙ্গে তাঁর দল কোনওভাবেই যুক্ত নয়। তবে, একইসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, তৃণমূলের আমলে কীভাবে অত্যাচারিত হয়েছিল বিজেপি, কীভাবে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল। একইসঙ্গে তাঁর দাবি, বিজেপি সংযত রয়েছে বলেই অক্ষত রয়েছে তৃণমূল (TMC)।

ঘটনায় অভিষেক পুলিশে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন সেখানে পর্যাপ্ত পুলিশ ছিল না সেই বিষয়ে প্রশ্ন তোলেন। এই বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন,”পুলিশ কেন নেই তা আমি বলতে পারি না। কারণ আমি দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবে।” অর্থাৎ সরকারের কোর্টেই বল ঠেলে দিয়েছেন শমীক। এই প্রসঙ্গ টেনেই তৃণমূলের আমলে হওয়া অত্যাচারের অভিযোগকে আরও একবার তুলে ধরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *