Ranveer Singh: কেন ফারহান আখতারের সঙ্গে ঝামেলা মেটাতে নারাজ রণবীর? | Here is Why Did Ranveer Singh Refuse To Meet FWICE Officials To Resolve Don 3 Fight - 24 Ghanta Bangla News
Home

Ranveer Singh: কেন ফারহান আখতারের সঙ্গে ঝামেলা মেটাতে নারাজ রণবীর? | Here is Why Did Ranveer Singh Refuse To Meet FWICE Officials To Resolve Don 3 Fight

Spread the love

‘ডন ৩’ (Don 3) সিনেমা থেকে অভিনেতা রণবীর সিংয়ের আকস্মিক সরে দাঁড়ানোর জল এবার অনেক দূর গড়াল। এই সিদ্ধান্তের পরই অভিনেতার বিরুদ্ধে ‘অসহযোগিতা’র (Non-cooperation directive) ফতোয়া জারি করেছে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ (FWICE)। এই আবহে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা অশোক পণ্ডিত। তাঁর দাবি, রণবীরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও, অভিনেতা তাতে বিন্দুমাত্র সাড়া দেননি।

একটি সাক্ষাৎকারে অশোক পণ্ডিত জানান, ফেডারেশনের তরফ থেকে অন্তত তিনবার ‘ধুরন্ধর’ খ্যাত অভিনেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু রণবীর কোনও বৈঠকেই উপস্থিত হননি।

সংবাদমাধ্যমকে অশোক পণ্ডিত বলেন, “আমরা আমাদের পক্ষ থেকে সবরকম চেষ্টা করেছিলাম। ওঁকে তিন-তিনবার আমন্ত্রণ পাঠানো হয়েছিল। কিন্তু কোনও সাড়া মেলেনি। অবশেষে আমরা যখন একটি সাংবাদিক বৈঠক করতে যাচ্ছি, তা জানতে পেরে উনি একটি ইমেল পাঠান। সেখানে দাবি করা হয়, এই বিষয়টি নাকি আমাদের এক্তিয়ারের (Jurisdiction) মধ্যে পড়ে না।”

ফেডারেশনের প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, “ওঁর যদি এতটাই জোরালো মতামত থাকে, তবে ঠিক আছে। কোনও ব্যাপার না। এটাই মূল বিষয়, আমরা অপেক্ষা করব। এবার আমরা প্রযোজক সংগঠন এবং অন্যান্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে বৈঠকে বসব এবং দেখব পরিস্থিতি কীভাবে সামলানো যায়।”

অশোক পণ্ডিতের মতে, রণবীর যদি প্রযোজক এবং ফেডারেশনের সঙ্গে এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতেন, তবে তা সবার জন্যই মঙ্গলজনক হতো। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এই বিতর্কের একটি সুষ্ঠু অবসান হওয়া অত্যন্ত জরুরি, কারণ দিনশেষে ইন্ডাস্ট্রির সকলকে একসঙ্গেই কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *