রাজনীতির ময়দানে কবে আসবেন ঋতুপর্ণা সেনগুপ্ত! খোলসা করলেন অভিনেত্রী - 24 Ghanta Bangla News
Home

রাজনীতির ময়দানে কবে আসবেন ঋতুপর্ণা সেনগুপ্ত! খোলসা করলেন অভিনেত্রী

Spread the love

রাজনীতির ময়দানে কবে আসবেন ঋতুপর্ণা সেনগুপ্ত! খোলসা করলেন অভিনেত্রী

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন। ভোটের মুখে নেতাদের যেমন দলবদল খবরে থাকে , তেমনই অভিনেতাদের ভোটের ময়দানে আশা নিয়ে চলে নানা জল্পনা। ইতিমধ্যেই বহু অভিনেতা অভিনেত্রী কোনও একটি দলের হয়ে নির্বাচন লড়ে বিধায়ক থেকে সাংসদ হয়েছেন। তাপস পাল, শতাব্দী রায়, দেব, জুন মালিয়া, লকেট চট্টোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় বহু নাম রয়েছেন। সম্প্রতি বেশ কিছু নতুন নাম আবার হাওয়ায় ভাসছে। এরই মধ্যে সবাইকে চমকে দিয়ে রাজ্য সভার টিকিটে দিল্লীর পথে অভিনেত্রী কোয়েল মল্লিক।

বেশকিছু বছর ধরেই দর্শকদের মনে প্রশ্ন আসে বাংলা সিনেমার এভারগ্রীন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে কবে রাজনীতির ময়দানে দেখা যাবে? এই প্রশ্ন নিয়ে অভিনেত্রীর কাছে পৌঁছে যায় TV9 বাংলা। এবার কি ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে নির্বাচনের ময়দানে? উত্তরে একগাল হাসি দিয়ে বাংলা সিনেমার হিরোইন বললেন, ” আসলে আমি ঠিক রাজনীতির ময়দানের জন্য নয়। আমাকে সকলে খুব ভালবাসেন, এবং সকলে আমাকে চেনেন। তাই আমি যে রাজনীতির ময়দানে থাকতে চাই না সেটা সকলে জানেন। আসলে, আমার একধরনের কাজ রয়েছে, অভিনয়, সংসার, নাচের স্কুল, নানা ধরনের শো, প্রযোজনা। এছাড়াও নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। তাই রাজনীতির জন্য আবার সময় বের করা সমস্যার। তা ছাড়া আমি আমার কাজের মাধ্যমেই সমাজের জন্য কিছু করতে চাই। আমার চরিত্র নির্বাচনের মাধ্যমেই নিজের মতামত রাখতে চাই। ”

সম্প্রতি কোয়েল মল্লিক রাজ্য সভার টিকিট পেয়েছেন, এই প্রসঙ্গে অভিনেত্রী বললেন, ” কোয়েল খুব মিষ্টি মেয়ে। ওর সঙ্গে বহুবছরের সম্পর্ক, খুব ভাল অভিনেত্রী ,রঞ্জিত দার মেয়ে , নিসপাল সিং রানের স্ত্রী। ওদের প্রযোজনায় অনেক ছবি করেছি। ওকে অনেক শুভেচ্ছা। ওর মধ্যে নিশ্চয়ই রাজনীতিতে আসা নিয়ে ইচ্ছে ছিল, আশা করব ওর অভিনয়ের মত এই নতুন দায়িত্বেও খুব ভাল কাজ করবে। ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *