CEC: ‘আপনাকে খুব ভাল ভাবে চিনি’, ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে কড়া ধমক জ্ঞানেশ কুমারের! কেন? - 24 Ghanta Bangla News
Home

CEC: ‘আপনাকে খুব ভাল ভাবে চিনি’, ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে কড়া ধমক জ্ঞানেশ কুমারের! কেন?

Spread the love

CEC: ‘আপনাকে খুব ভাল ভাবে চিনি’, ADG আইনশৃঙ্খলা বিনীত গোয়েলকে কড়া ধমক জ্ঞানেশ কুমারের! কেন?

কলকাতা: এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েলকে কড়া ধমক মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের। সোমবার সকালে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন CEC। এরপর দ্বিতীয় দফায় প্রশাসনিক বৈঠক করেন। জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কর্তা, প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন জ্ঞানেশ। একাধিক কেন্দ্রীয় এজেন্সিকেও কড়া বার্তা দেন CEC। একেবারে প্রথমের সারিতেই বসেছিলেন বিনীত গোয়েল। কথা হচ্ছিল নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নিয়ে। CEC জানতে চান, অন্য রাজ্যের মতো বাংলায় কেন নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই? সূত্রের খবর, এই প্রশ্নের জবাব দিচ্ছিলেন বিনীত গোয়েল। আর তখনই ধমক দেন CEC। পাশাপাশি RBI, বিমানবন্দর কর্তৃপক্ষ ও শুল্ক দফতরকেও ধমক কমিশনের।

সূত্রের খবর, বিনীত গোয়েল তাঁর প্রেজেন্টেশন দিচ্ছিলেন, কেন এ রাজ্যে অন্যান্য রাজ্যের মতো নার্কোটিক্স অ্যাডভাইজারি বোর্ড নেই। তখন বিনীতকে মাঝপথেই থামিয়ে দেওয়া হয়। তখন জ্ঞানেশ কুমার বিনীত গোয়েলের উদ্দেশে বলেন, “আপনাকে খুব ভাল করে চিনি, কেন নেই, সব জানি।”

বিশেষ করে এক্সসাইজ ডিপার্টমেন্টের ওপর ভোটের আগে বিশেষ নজর দেয় কমিশন। তাদের সেক্ষেত্রে সীমান্তবর্তী এলাকাগুলিতে বিশেষ নজর দিতে বলা হয়েছে।  জ্ঞানেশ কুমার, “ভুল দেখলে প্রাতঃরাশের দাওয়াই দেওয়া হবে’। এমন জায়গায় দাঁড় করাব ফিরতে পারবেন না।” এদিন জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের যা ভূমিকা ছিল, তাতে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, রীতিমতো পড়াশোনা করে বাংলার প্রত্যেকটি খুটিনাটি বিষয় খতিয়ে দেখে তাঁরা এসেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *