Bengal weather update: আর ২-৩ ঘণ্টার মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে যাবে ‘খেলা’, জারি সতর্কতা | Relief from heat in bengal thunderstorms and heavy rain likely across south bengal
প্রবল বৃষ্টির সম্ভবনাImage Credit: TV9 Bangla
কলকাতা: স্বস্তির খবর, সাময়িক ভাবে পিছু হটছে গরম। আজ, বুধবার থেকে আগামী তিন দিন ঝড়-বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৬০-৭০ কিমি বেগে কালবৈশাখী বইতে পারে। পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাতে আবহাওয়াবিদরা মনে করে ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশা রয়েছে। বজ্রাঘাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।
দক্ষিণ বিহার এবং আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। তাতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তা ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে তাই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উপরের দিকের পাঁচটি জেলায় দার্জিলিঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। টানা বৃষ্টিতে তাপমাত্রা ২-৩ ডিগ্রি নীচে নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।