মণিপুরে ফের ৬ মাসের জন্য বাড়ল AFSPA-র মেয়াদ
নতুন করে উত্তপ্ত হচ্ছে মণিপুর। এই পরিস্থিতিতে সেই রাজ্যে আফস্পার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র। মণিপুরের পাশাপাশি নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের কয়েকটি জেলাতেও আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট (Armed Forces Special Powers Act) বাড়ানো হচ্ছে।
আগামী ৬ মাসে জন্য ওই এলাকায় আফস্পার মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে বলে শুক্রবার জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।