Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্মে কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে? | Annapurna Yojana Form: Here are the questions you have to answer - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana Form: অন্নপূর্ণা যোজনার ১২ পাতার ফর্মে কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে? | Annapurna Yojana Form: Here are the questions you have to answer

Spread the love

অন্নপূর্ণা যোজনার ফর্মImage Credit: TV9 Bangla

কলকাতা: মাসে মাসে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। ভোট প্রচারেই এই আশ্বাস দিয়েছিল বিজেপি। আর ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই সেই ‘অন্নপূর্ণা যোজনা’র (Annapurna Yojana Form) সুবিধা দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিল বিজেপি সরকার। আজ, বুধবারই সেই যোজনার ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই সেই ফর্ম ‘ডাউনলোড’ করা যাচ্ছে সরকারি ওয়েবসাইট থেকে।

কী কী তথ্য দিতে হবে দেখে নিন একনজরে

পরিবারের প্রধান বা কর্তার নাম, তাঁর জন্ম তারিখ, তাঁর আধার নম্বর, রেশন কার্ডের আইডি, ঠিকানা, যোগাযোগের নম্বর দিতে হবে।

আবেদনকারীর পরিবারের সব সদস্যের নাম, পরিচয়, আধার নম্বর, আবেদনকারীর সঙ্গে তাঁর কী সম্পর্ক, তা উল্লেখ করতে হবে।

পরিবারের সব সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি (IFSC) কোড দিতে হবে।

সব সদস্যের এপিক নম্বর ও বিধানসভা কেন্দ্র উল্লেখ করতে হবে।

পরিবারের সদস্যদের স্বাস্থ্যবিমা থাকলে, সেই সংক্রান্ত তথ্য় দিতে হবে।

পরিবারের সদস্যরা কে কী চাকরি করেন, তা জানাতে হবে।

পরিবারের সব সদস্যের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখ করতে হবে।

পরিবারের শিশু সদস্যদের সম্পর্কেও তথ্য দিতে হবে। তাদের স্কুলের নাম জানতে চাওয়া হয়েছে।

কী কী প্রশ্নের উত্তর দিতে হবে আপনাকে?

আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? (থাকলে সেই সংক্রান্ত তথ্য দিতে হবে)

আপনার বাড়িতে কি ৩ বা তার বেশি পাকা ঘর আছে?

পরিবারের সব সদস্যের মোট জমির পরিবার কত?

পরিবারের কারও চার চাকার গাড়ি আছে?

পরিবারের কেউ আয়কর বা পেশাগত কর প্রদান করেন?

পরিবারের কোনও সদস্য কি মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পুর বা পঞ্চায়েত প্রতিনিধি?

কোনও সদস্য কি পেনশনভোগী?

পরিবারের মোট বার্ষিক আয় কত?

কোনও সরকারি প্রকল্পের সুবিধা কি পাচ্ছেন?

এছাড়া, আবেদনকারী নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী সার্টিফিকেট পাওয়ার আবেদন করেছেন কি না, এসআইআর প্রক্রিয়ার ট্রাইবুনালে নাম বিচারাধীন আছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার ফর্মে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, একদিনেই ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। সময় নিয়ে ফর্ম ফিল আপ করতে হবে।

https://socialsecurity.wb.gov.in/login- এই ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *